Pages

    বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

    যদি ভালবাসা পাই

    যদি ভালবাসা পাই আবার শুধরে নেব
    জীবনের ভুলগুলি
    যদি ভালবাসা পাই ব্যাপক দীর্ঘপথে
    তুলে নেব ঝোলাঝুলি
    যদি ভালবাসা পাই শীতের রাতের শেষে
    মখমল দিন পাব
    যদি ভালবাসা পাই পাহাড় ডিঙ্গাবো
    আর সমুদ্র সাঁতরাবো
    যদি ভালবাসা পাই আমার আকাশ হবে
    দ্রুত শরতের নীল
    যদি ভালবাসা পাই জীবনে আমিও পাব
    মধ্য অন্তমিল।

    কবিতা

    'আমাকে খোঁজো না তুমি বহুদিন -
    কতদিন আমিও
    তোমাকে
    খুঁজি নাকো; - এক নক্ষত্রের নিচে তবু -
    একই আলো
    পুথিবীর পারে
    আমরা দুজনে আছি; পুথিবীর পুরনো
    পথের রেখা হয়ে যায়
    ক্ষয়,
    প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও
    একদিন মরে যেতে হয়,
    হয় নাকি? - বলে সে তাকাল তার
    সঙ্গিনীর দিকে;
    আজ এই মাঠ সূর্য সহমর্মী অঘ্রাণ
    কার্তিকে
    প্রাণ ভরে গেছে।
    দুজনে আজকে তারা চিরস্থায়ী
    পুথিবী ও আকাশের
    পাশে
    এবার প্রথম এল মনে হয়- যেন কিছু চেয়ে
    কিছু একান্ত
    বিশ্বাসে।

    -জীবনানন্দ দাশ